তোমার নীল সাদা রং বাড়ি
তুমি ব্যালকনিতে এসে দাঁড়ালে
আমি থমকে দাঁড়িয়ে পড়ি।
তুমি বসন্তের ঝিরি হাওয়া
তুমি সব ফুলে দাও গন্ধ
তুমি সকালবেলার প্রথম আলো
তুমি নিষ্পাপ মন, নির্দ্বন্দ্ব।
তুমি চিত্রকলার সব রঙ
তুমি কবিতার বুকে ছন্দ
তুমি পাহাড় থেকে সমতলে নামা
ঝরনা মৃদু ও মন্দ।
তুমি সবুজ মাঠের হলুদ ফসল
কৃষকের মুখে হাসি
তুমি সূর্য্যের আলো রোদ ঝলমলে
জোছনার বানভাসি।
তুমি চরাচর ব্যেপে জাগ্রত সদা
দখল করেছো (আমার) মনভূমি
যেদিকে তাকাই সেদিকেই পাই
একবার বলো শুধু আমারই তুমি।

No comments:
Post a Comment